যৌন হেনস্তার বিচার না পেয়েই ফিরে গেলেন তনুশ্রী দত্ত

বলিউডের একসময়ের ক্রেজ তনুশ্রী দত্ত।  মিডিয়া থেকে দূরে রয়েছেন দীর্ঘদিন। শুধু তাই নয়, বাস করছেন মার্কিন মুলুকে।  এই তো কিছুদিন আগে হঠাৎ করেই ভারতে পা রাখলেন তিনি। আর এসেই মিটু ঝড় তুললেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

তনুশ্রী যৌন হেনস্তার অভিযোগ তোলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে। তার হাত ধরে সারা বলিউডে বয়ে গেল #মিটু ঝড়।

এদিকে মিটু ঝড় তুলে এবার তনুশ্রী ফিরে যাচ্ছেন আমেরিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রায় ছয় মাস পরে আবারও আমেরিকায় ফিরছি। সেখানে গিয়ে আমার পরিবারকে খুব মিস করব।’

উল্লেখ্য তনুশ্রী আমেরিকায় ফিরে গেলেও বলিউডে রয়ে গেছে মিটু ঝড়। তার আনীত অভিযোগগুলো রয়েছে বিচারাধীন।