রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৯

রাজধানীতে মাদকসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ বলছে, তারা সবাই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, অভিযানে ১৭ হাজার ৬১০ পিস ইয়াবা, প্রায় এক কেজি হেরোইন, ৪৪৪ বোতল ফেনসিডিল ও ৬৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।