ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে নিজেদের পক্ষে ঘোষণা করা জঘন্য অপরাধ। এদিন যে তামাশা হয়েছে এটাকে নির্বাচন বললে গুনাহ হবে। এ নির্বাচন নিয়ে রাষ্ট্রীয় মিথ্যাচার চলছে। এটা চলতে থাকলে আসমানি গজব আসার সম্ভাবনা থাকে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, এমন অসত্য বচন থেকে দয়া করে বিরত থাকুন।
মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান, আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা এ বি এম জাকারিয়া, আব্দুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মনোয়ার খান প্রমুখ।