চলতি বিপিএলে যতবার টসে জিতছেন ততবারই প্রথমে বোলিং নিচ্ছেন চিটাংগ ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও তা-ই করলেন।
মিরপুর স্টেডিয়ামে রোবরার বিপিএলের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চিটাগং।
এর আগে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই পরে ব্যাট করেছে মুশফিকরা। এর মধ্যে জয়ে এসেছে দুই ম্যাচে। ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিন নম্বরে।
তিনটি ম্যাচ খেলে দুই জয় পেয়েছে কুমিল্লাও। ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে তারা। এই ম্যাচের জয়ী দল রংপুর রাইডার্সকে হটিয়ে উঠে আসবে দ্বিতীয়স্থানে।
চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), ক্যামেরুন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিরনায়ক), মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, ইয়াসির আলি ও নাজিবুল্লাহ জাদরান
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উইকেটকিপার), তামিম ইকবাল, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, জিয়াউর রহমান, মেহেদি হাসান, এভিন লুইস, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরা