ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ জানুয়ারি এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তাকে তলব করা হয়।
অভিযুক্ত অন্য তিন কর্মকর্তা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, লাইন ডিরেক্টর (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন।