ইরানে সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় মাত্র একজন প্রাণে বেঁচেছেন। বোয়িং ৭০৭’র উড়ানে থাকা বাকি ১৫ জন যাত্রীই মারা গেছেন।
ইরানি বিমানবাহিনীর ওই উড়োজাহাজটি সোমবার সকালে বিরূপ আবহাওয়ার মধ্যে আলবুর্জ প্রদেশের ফাত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।
একজনের বেঁচে যাওয়াকে কর্মকর্তারা ‘অলৌকিক’ বলছেন। তিনি ফ্লাইট ইঞ্জিনিয়ার।
বিবিসি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি প্রায় এক দশক আগে কেনা।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানে থাকা সব যাত্রীই ইরানের নাগরিক।
গত কয়েক বছরে ইরানে এই নিয়ে একাধিক ফ্লাইট বিধ্বস্ত হল। গত বছর ফেব্রুয়ারিতে আসমান এয়ারলাইনস বিধ্বস্তের ঘটনায় ৬৬ জন প্রাণ হারান। ২০১৪ সালে মারা যান ৩৯ জন।