সাতক্ষীরায় এক মানসিক প্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। সোমবার বিকেলে শহরের তালতলা হাইস্কুল গেটের সামনে ঘটনাটি ঘটে।
আটক সাজেদুল ইসলাম তালতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
শিশুটির বাবা জানান, তারা ইটভাটায় কাজ করার জন্য প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সাজেদুল ইসলাম শিশুটিকে জোর করে তুলে তার বাড়িতে নিয়ে যায়। মেয়েটিকে ধর্ষণ করে খাটের নিচে লুকিয়ে রাখে। এ সময় মেয়ের চিৎকার শুনে তার বাবাসহ এলাকার লোকজন সাজেদুলের বাড়িতে যায়। তার খাটের নিচ থেকে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ‘মেয়েটি হাসপাতালে নিয়ে যেতে সাজেদুল ও তার বাহিনী বাধা দেয় এবং তাদের ব্যাপক মারধর করে। তাদের হামলায় আমিসহ কয়েকজন আহত হন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।