টস জিতে ব্যাটিংয়ে খুলনা

চলতি বিপিএল টি-টোয়েন্টির সিলেট পর্বের প্রথম ম্যাচে টসে জিতে রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচটিতে প্রথমে ফিল্ডিংয়ে নামছে রাজশাহী।

ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চারটি ম্যাচ খেলে খুলনা। এর মধ্যে কোনোটিতেই জয় পায়নি তারা; অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে।

সবশেষ ম্যাচে জয়ের খুব কাছে চলে গিয়েছিল খুলনা। কিন্তু সুপার ওভারে গিয়ে চিটাগং ভাইকিংসের কাছে হেরে যায় তারা। বিপিএলের ইতিহাসের এটাই প্রথম সুপার ওভারের ম্যাচ।

এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রাজশাহীও। এর মধ্যে দুই ম্যাচে জিতেছে দলটি, হেরেছে দুই ম্যাচে। ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পঞ্চমস্থানে।

রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্টও ৪। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় রংপুর আছে তিন নম্বরে, কুমিল্লা আছে চার নম্বরে।

খুলনা টাইটান্স একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, ডেভিড উইসে, কার্লোস ব্র্যাথওয়েট, জুনায়েদ খান, জহুরুল ইসলাম (উইকেটকিপার) ও ডেভিড মালান

রাজশাহী কিংস: মেহেদী হাসান মিরাজ (অধি.), মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন (উইকেটকিপার), সৌম্য সরকার, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ক্রিস্টিয়ান জনকের, উশুরু উদানা, লরি ইভান্স ও রায়ান টেন ডেসকাট