মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি। তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করে দিয়ে তারা জনগণের কাছে এসে ক্ষমা চাক তাদের ভুলের জন্য। ভুল রাজনীতিতে হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে এ দেশের রাজনীতিতে তাদের অবস্থান পাকাপোক্ত করার জন্য আহ্বান করছি।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু দুস্থকল্যাণ সংস্থা এ স্মরণসভার আয়োজন করে।
সৈয়দ আশরাফকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘তিনি অত্যন্ত সাহসী এবং মেধাবী নেতা ছিলেন। কিন্তু খুব প্রচারবিমুখ ব্যক্তি ছিলেন। সাধারণভাবে চলাফেরা করতেন, দেমাগী লোক ছিলেন না। আলোচনা সভায় বঙ্গবন্ধু দুস্থকল্যাণ সংস্থার সভাপতি মো. মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।