ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে চারে এনেছে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধেই জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান জেসুস। ম্যাচের ১০ মিনিটে লরে সানের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৩৯ মিনিটে পেনাল্টি পায় সিটি। তা থেকে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন জেসুস। ৭৮ মিনিটে তৃতীয় গোলটি পায় সিটিজেনরা। এবার আত্মঘাতী গোল দেন উলভারহ্যাম্পটনের কনর কোডি।