সুনামগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হারিস মিয়া (৫৫) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের কুবেদ আলীর ছেলে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে তাহিরপুর সীমান্ত এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হারিস মিয়াকে আট করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হারিস মিয়া শিশুটি ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তখন গ্রামবাসী হারিস মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়।