অমিতাভ, শাহরুখ এবং তাপসী পান্নু এবার বাঙালি পরিচালক সুজয় ঘোষের আগামী ছবি ‘বদলা’ তে হাজির হচ্ছেন দর্শকদের কাছে। বিগ বি এবং বাদশাহর জুটি মানেই তুমুল দর্শক আগ্রহ। অন্য দিকে ‘পিংক’ ছবিতে অমিতাভ ও তাপসী পান্নুকে একসঙ্গে পর্দায় দেখার দৃশ্যও সকলের মনে আছে।
পর্দায় একসঙ্গে উপস্থিত না থাকলেও ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গাম’ ছবির সফলতা ও বক্স অফিস বাজিমাত করার ঘটনা স্মরণে রেখে, ‘বদলা’ ছবিতে প্রযোজক শাহরুখ ও অভিনেতা অমিতাভের জুটিও সবার আলোচনায় জায়গা করে নিয়েছে।
জানা যায়, স্প্যানিশ থ্রিলার ‘কনট্রাটিয়েম্প’ এর রিমেক ‘বদলা’ একটি খুনের রহস্যের কিনারার প্রেক্ষাপটে তৈরি। ছবির অধিকাংশ শুটিংই হয়েছে স্কটল্যান্ডে। ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বিগ বি-কে।
ইতিমধ্যে প্রকাশিত ‘বদলা’র ফার্স্ট লুকে স্যুট পরিহিত ও ব্রিফকেস হাতে করপোরেট কেতায় এক ব্যক্তিকে দেখা গেছে। ওই ব্যক্তি অমিতাভ কি না, তা নিয়ে আগ্রহীদের মধ্যে গুঞ্জন চলছে।
উল্লেখ্য, তাপসী ও অমিতাভের ‘পিংক’ পিংক ছবিতেও বিগ বি কে দেখা গিয়েছিল আইনজীবীর ভূমিকায়।
চলতি বছর ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ‘বদলা’৷