পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতে ভারত সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে তিনি দিল্লি যাচ্ছেন। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি তিনি ভারতে থাকবেন।
মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরে মোমেনের এটিই প্রথম সফর।
গতকাল বুধবার রাতে মোমেন দেশ রূপান্তরকে বলেন, প্রতিবেশী দেশ ভারত সফর দিয়েই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার বিদেশ সফর শুরু করতে চাই। তিনি জানান, রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনার পাশাপাশি ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। আমরা একটি ভালো সফর আশা করছি। বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে।