ড্যান্স বারে নর্তকীদের লক্ষ্য করে টাকা ওড়ানোতে নিষেধাজ্ঞা

ড্যান্স বারে নর্তকীদের উদ্দেশ্যে টাকা ওড়ানো যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। জানা যায়, ভারতের মহারাষ্ট্রে ড্যান্স বার বন্ধের প্রশ্ন উঠলে আদালত জানিয়েছে রাজ্য সরকার মহারাষ্ট্রে ড্যান্স বার নিষিদ্ধ করতে পারে না। এই মন্তব্যের পাশাপাশি মহারাষ্ট্রের ড্যান্স বারগুলোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞাও হালকা করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সে সময় সুপ্রিম কোর্ট জানায়, বারে আসা লোকজন বারে নর্তকীদের টিপস দিতে পারবেন। তবে নাচের সময় স্টেজ লক্ষ্য করে টাকা বা কয়েন ওড়ানো যাবে না। এত দিন ড্যান্স বারগুলোতে সিসিটিভি বসানোর নির্দেশ থাকলেও সে আদেশ তুলে নেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৫ সাল থেকে মহারাষ্ট্রে কোনো ড্যান্স বারকে লাইসেন্স দিচ্ছে না রাজ্য সরকার।