গত চব্বিশ ঘণ্টায় বিশ্বের সেরা ধনী বিল গেটস এর একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। মাইক গ্যালস নামে যুক্তরাষ্ট্রের সিয়াটলে বসবাসকারী ব্যক্তি ছবিটি ফেসবুকে পোস্ট করেন।
এরপর টুইটারসহ অন্যান্য মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। বুধবার পোস্ট করা ছবিটি চব্বিশ ঘণ্টারও কম সময়ে গ্যালসের ফেসবুক থেকে শেয়ার হয়েছে ১৩ হাজার বার।
ছবিতে দেখা যায় খয়েরি সোয়েটার, কালো প্যান্ট ও কালো স্নিকার পরে এক তরুণের পেছনে দাঁড়িয়ে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।
ছবির ক্যাপশনে গ্যালস লেখেন, যখন আপনি ১০ বিলিয়ন ডলার সম্পদের সৌভাগ্য নিয়ে আছেন, বিশ্বের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সেই আপনি ডিক এর সামনে দাঁড়িয়ে আছেন বার্গার, ফ্রেন্চ ফ্রাই আর কোকোকোলা নিতে।
উল্লেখ্য ডিক ডাইন যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি চেইন বার্গার শপ। বিল গেটসও সিয়াটলের বাসিন্দা। গ্যালস তার ক্যাপশেন ধনীদের এ রকম আচরণ অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন।