পোশাক খাতে আরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে : শিল্পমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতে আরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্বে পোশাক শিল্পে বাংলাদেশের একটা অবস্থান দাঁড়িয়েছে। এখন এটি একটি বিশাল খাতে পরিণত হয়েছে। এখানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি, শিল্প মন্ত্রণালয় প্রত্যেকটি কাজে আপনাদের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সেই অগ্রযাত্রায় আমরা নতুন উদ্যমে এগিয়ে যাব।’