সিলেট সিক্সার্সের খেলা দেখতে হুইল চেয়ারে মাঠে মুহিত

সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। শুক্রবার বেলা ২টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। উড়োজাহাজ থেকে নেমে তিনি হুইল চেয়ারে গাড়িতে ওঠেন।

এরপর তিনি সরাসরি চলে যান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার বিপিএল ম্যাচ দেখতে। সিলেট সিক্সার্সের সমর্থক আবুল মাল আবদুল মুহিত মাঠে বসে পুরো ম্যাচ দেখলেও শেষ হাসি হাসতে পারেননি। কারণ ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে তার দল।

প্রসঙ্গত সিলেট সিক্সার্সের চেয়ারম্যান পদে রয়েছেন আবুল মাল আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিত।