আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করব। ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল বাতিলের জন্য পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘কার সঙ্গে সংলাপ করব। জনগণ তাদেরকে ভোট দেয় নাই।’ গতকাল শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ১৫ আগস্ট বেইমান মীরজাফর মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করল। উনি (ড. কামাল হোসেন) ছিলেন লন্ডন শহরে। ওনাকে মোশতাক সাহেব মন্ত্রী বানাইছিল। উনি আর আসেন নাই। যখন তাদের শতকরা ৭০ জনের জামানত বাজেয়াপ্ত করলেন, তখন তিনি বলেন জামায়াতকে নিয়ে আমার নির্বাচন করা ঠিক হয় নাই। ভুল হয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ এই সব মানুষদের প্রতাখ্যান করেছে। তারা যেন বাংলাদেশের মাটিতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আর রাজনীতি না করতে পারে সেই দিকে আপনাদের লক্ষ রাখতে হবে। আমাদের উন্নয়নের বিরুদ্ধে তারা যেন ষড়যন্ত্র না করতে পারে সেদিকে সজাগ থাকেন।’