বাগাতিপাড়ায় ৫০ ছাত্রীকে বাইসাইকেল দিল সাউথইস্ট ব্যাংক

নাটোরের বাগাতিপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৫০ ছাত্রীকে বাইসাইকেল দিল সাউথইস্ট ব্যাংক লিমিটেড। দুর্গম এলাকা থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সুবিধার্থে পাঁচটি বিদ্যালয়ের অসচ্ছল ছাত্রীদের এসব বাইসাইকেল প্রদান করা হয়।

শনিবার উপজেলা জিমনেসিয়াম হল রুমে এক অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস কে সুর চৌধুরী, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  শ.ম. মঈনুদ্দীন চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সাউথইস্ট ব্যাংক এর শাখা ব্যবস্থাপক সরোয়ার ওলাই, নাটোর সাউথইস্ট ব্যাংক এর  শাখা ব্যবস্থাপক আহম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম ।