ফেব্রুয়ারিতে একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি শঙ্খ ঘোষ। একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রতি বছরই বিশিষ্ট ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এবারও একাধিক বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ একজন রবীন্দ্র বিশেষজ্ঞও। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘এ আমির আবরণ’ ও ‘উর্বশীর হাসি’। শঙ্ঘ ঘোষের জন্ম ৬ ফেব্রুয়ারি, ১৯৩২। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য একাডেমি’ পদক লাভ করেন।
উল্লেখ্য, শঙ্খ ঘোষ ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় ¯œাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন।