রীনা দত্তের সঙ্গে আমির খানের ছাড়াছাড়ি হয়েছে দুই দশকের মতো হলো। তবে এখনো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
পারিবারিক নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় আমির-রীনাকে। এমনকি এ তারকার সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সাবেক স্ত্রী।
রীনাকে নিয়ে রোববার মুম্বাইয়ের এক জাপানি রেস্টুরেন্টে গেলেন বলিউডের এ সুপারস্টার। সঙ্গে ছিলেন মেয়ে ইরা খান।
মিড ডে’র এক প্রতিবেদনে জানা যায়, এ উদ্যোগ নেন আমিরের ভাগ্নে ইমরান খানের শ্যালক বেদান্ত মালিক। আমির জানান, ওই রেস্টুরেন্টের খাবার তার পছন্দ হয়েছে। মাসে কমপক্ষে এবার খেতে যাবেন সেখানে।
প্রতি সিনেমাতেই আমিরকে ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। যার জন্য শারীরিক গড়নে পরিবর্তন আনেন। সর্বশেষ ‘থাগস অব হিন্দুস্তান’-এর পর এখনো নতুন সিনেমার ঘোষণা দেননি তিনি।
তবে বোঝা যাচ্ছে, নতুন ফিটনেস চার্টে সুশি, সাশিমি ও টেম্পুরার স্বাদ নিতে কোনো বাধা নেই।
সম্প্রতি আমির জানান, নতুন সিনেমার জন্য বাহ্যিক লুকে পরিবর্তন আনছেন। কিন্তু সিনেমাটির নাম জানাতে অস্বীকৃতি জানান।