ফের হৃত্বিককে নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রনৌতের বিরোধ বেশ পুরোনো। নতুন ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ মুক্তির আগে ফের হৃত্বিককে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন এ নায়িকা।

ঘটনার শুরু মাস খানেক আগে, যখন ‘মনিকর্ণিকা’র ট্রেলার মুক্তি পায়। হৃতিকের ‘মহেঞ্জোদারো’ সিনেমার সংলাপের সঙ্গে মিলে যায় রানি লক্ষ্মীবাঈয়ের বায়োপিকের একটি সংলাপ। এতদিন পর এ প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা।

নিজের সিনেমার পক্ষে বলতে গিয়ে কঙ্গনা পাল্টা প্রশ্ন করে বসেন সংবাদমাধ্যমকে। তিনি জিজ্ঞাসা করেন, ‘মহেঞ্জোদারো কে কে দেখেছেন বলুন তো?’

‘মণিকর্ণিকা’ মুক্তির আগে কি সাবেক প্রেমিকের কথা তুলে ধরে নতুন করে বিতর্ক তৈরি করতে চাইছেন কঙ্গনা? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হৃত্বিক রোশন চুপ রয়েছেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘মণিকর্ণিকা’। কঙ্গনার পাশাপাশি এই সিনেমায় অঙ্কিতা লোখন্ডেও রয়েছেন।

আরও আছেন দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক নিহার পান্ডিয়া। কঙ্গনার সিনেমা দিয়ে তিনিও বলিউডে পা রাখছেন। আছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত।

একইদিন মুক্তি পাচ্ছে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’। সংগঠন সংশ্লিষ্ট অনেকে বলছেন, ওই দিন যেন ‘মনিকর্নিকা’ মুক্তি দেওয়া না হয়। এ ছাড়া রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী বিকৃতি করলে ছাড় দেওয়া হবে না জানিয়েছে উগ্রপন্থী দল করনি সেনা। এর জবাবে কঙ্গনাও বলেছেন, তিনি রাজপুত। বাধা দিলে কাউকে ছাড়বেন না।