বলিউডে এ সময়ের আলোচিত সেলিব্রিটি কিডস সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ফ্যান-ফলোয়ার শাহরুখ খানের মেয়ে। তার সে কোনো পোস্টই আলোচনার খোরাক হয়।
এবার ভাইরাল হলো সুহানার ভিডিও। যেখানে পুলের মধ্যে পানির নিচে বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে তাকে। মনোকিনি পরে সুহানা পুলে নামেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই ছড়িয়ে পড়ে।
অভিনয়ে এখনো পর্যন্ত না এলেও, সম্প্রতি ভোগ ম্যাগাজিনের ফটোশুটে দেখা যায় সুহানাকে। এরপরই মেয়ে কবে অভিনয়ে আসতে চান বলে প্রশ্ন করা হয় শাহরুখকে।
এ বিষয়ে কিং খান জানান, সুহানা আপাতত অভিনয় নিয়ে পড়াশোনায় ব্যস্ত। পড়াশোনা শেষ হলে তবেই তিনি এ বিষয়ে চিন্তা-ভাবনা করবেন।
সুহানাকে ছবিতে নেওয়ার জন্য বলিউডের একাধিক জনপ্রিয় পরিচালক মুখিয়ে রয়েছেন বলেও ইঙ্গিত দেন শাহরুখ।
তবে সুহানাই শুধু নন, শাহরুখের ছেলে আরিয়ান খানও এই মুহূর্তে অভিনয়ে আসতে চান না। পরিচালক হয়ে সিনেমা তৈরিতেই তিনি বেশি আগ্রহী। অন্যদিকে ছোট ছেলে আব্রাম ভবিষ্যতের ‘রকস্টার’ বলেও মনে করেন কিং খান।
বর্তমানে পড়াশোনার জন্য লন্ডনের বাসিন্দা সুহানা। মাঝে মাঝে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে দেখা যায় তাকে। আর যেভাবেই সামনে আসুন না কেন, তাকে দেখলেই ফটোশিকারিদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।