এক সমকামী পুরুষের সাক্ষাৎকার নেওয়ায় টিভি চ্যানেলের এক উপস্থাপককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মিশর।
বিবিসি জানায়, গত বছর এলটিসি টিভি চ্যানেলে এক সমকামীর পুরুষের সাক্ষাতকার নেন উপস্থাপক মোহাম্মদ আল-ঘায়েতি। তার বিরুদ্ধে ‘সমকামিতাকে প্রচার ও উৎসাহ’ অভিযোগ আনা হয়।
গিজা শহরের একটি আদালতের এ রায়ে নামক এ টিভি উপস্থাপককে তিন হাজার মিশরি পাউন্ড (১৬৭ ডলার) আর্থিক জরিমানাও করা হয়।
সাক্ষাৎকার নেওয়া সে সমকামীর পরিচয় প্রকাশ করেনি টিভি চ্যানেলটি। পরিচয় লুকিয়ে তাকে এতে উপস্থাপন করা হয়। একজন যৌনকর্মী হিসেবে কাজ করেন বলে তিনি জানান এবং এ নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
সমকামিতাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয় না আরব দেশটিতে। তবে সমকামীদের কার্যক্রমের ওপর নিয়মিত চাপ প্রয়োগ করে থাকে কর্তৃপক্ষ। অশ্লীলতা ও অনৈতিক আচরণের অভিযোগে সমকামীদেরকে গ্রেপ্তারও করে থাকে পুলিশ।