চীনে জন্মহার হ্রাস

c থেকে সরে আসার পরেও চীনের জনসংখ্যায় ধীরগতি লক্ষ করা যাচ্ছে। গতকাল সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
ব্যুরোর পরিসংখ্যানে বলা হয়, ২০১৮ সালে দেশটিতে ১৫ দশমিক ২৩ মিলিয়ন মানুষ জন্মেছে যা এর আগের বছরের তুলনায় দুই মিলিয়ন কম। একই বছরে দেশটিতে মৃত্যু হয়েছে ৯ দশমিক ৯৩ মিলিয়ন মানুষের। আর এতে প্রতি হাজারে জন্মহার কমেছে ৩ দশমিক ৮১ শতাংশ। ২০১৭ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৫ দশমিক ৩২ শতাংশ। গত ৭০ বছরে এবারই প্রথম দেশটিতে জনসংখ্যার ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এনবিএস কমিশনার নিং জিযে বলেন, ‘বিশ্বে চীনের শ্রমিকদের অংশগ্রহণ কমেনি। আমাদের ৯০০ মিলিয়ন মানুষের মধ্যে ৭০০ মিলিয়নই পেশায় নিয়োজিত। এখনো সুযোগ রয়েছে জনসংখ্যা বৃদ্ধির।’ চীনের সবচেয়ে জনসংখ্যাবহুল প্রদেশ চিংদাও। গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে প্রদেশটির জন্মহার ২১ শতাংশ কমেছে, যা সংখ্যার হিসাবে গত বছরের তুলনায় ৮১ হাজার কম। সূত্র: এএফপি