খুলনায় ইয়াবা বিক্রির দায়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৪ খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরীর শেখপাড়া দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় সানি ও তুষার পুলিশকে জানায়, তারা জেলা ছাত্রলীগের সহসভাপতি আরমানের মাল (ইয়াবা) বিক্রি করে। পরে দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। এ সময় আরমানের কাছে ৯ পিস ও হোসেনের কাছে আরো ৩ পিস ইয়াবা পাওয়া যায়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু বলেন, ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহসভাপতি জুয়েল হাসান আরমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।