রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ৭২৭৫ পিস ইয়াবা, ৫৫১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৫৪ বোতল ফেনসিডিল, ৮১৫ গ্রাম গাঁজা ও ২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।