সুপারস্টার শাহরুখ খানের কন্যা বলে কথা! সোহানা যেখানে যাচ্ছেন সেখানেই তৈরি হচ্ছে খবর। আবার সেই খবর ভাইরালও হচ্ছে। এবার এই তারকা কন্যার একটি ভিডিও ভাইরাল হলো। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে স্বল্প বসনা হয়ে চুমু খাচ্ছেন সোহানা। আর সেই ভিডিওটি টুইটারে প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। মূল ঘটনা হচ্ছে সুইমিং স্যুট পরে গোসল করছিলেন সুহানা। তার পরেই নিজের পোষা কুকুরকে চুম্বন করছেন তিনি। শাহরুখ কন্যার এই ভিডিও ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত সুহানার ভক্তরাও।
উল্লেখ্য আপাতত পড়াশুনা নিয়েই ব্যস্ত রয়েছেন সোহানা। শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছে বলেও জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে কোনো কিছু খোলাসা করেননি শাহরুখ খান।