ফেইসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার রাতে চট্টগ্রামের জিইসি মোড় থেকে মাহমুদা আক্তার লিটা (৩২) নামে এক বিএনপিনেত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক। র্যাব-৭-এর সহকারী পরিচালক মাশকুর রহমান দেশ রূপান্তরকে জানান, ফেইসবুকে রাষ্ট্রবিরোধী প্রচার, প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ছবি দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ করার অভিযোগে রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।