গাজীপুরে বিএনপির ৫ নেতা কারাগারে

গাজীপুরে সরকারি কাজে বাধা দেওয়ার একটি মামলায় গতকাল মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করলে গাজীপুর মহানগর বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়। 

তারা হলেনÑ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সালাহউদ্দিন সরকার, মহানগর বিএনপির সহসভাপতি আহমদ আলী রুশদী, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল ও মহানগর বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন।