আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম সময়ে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন পেসার মোহাম্মদ শামি।
নেপিয়ারে বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের দ্বিতীয় ওভারে ওপেনার মার্টিন গাপটিলকে উইকেট ছাড়া করে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই বোলার।
৫০ ওভারের ক্রিকেটে ১০০ উইকেট নিতে ৫৬টি ম্যাচ খেলতে হয়েছে শামিকে। ডানহাতি এই বোলারের আগে দ্রুততম সময়ে ওয়ানডেতে একশো উইকেট নেওয়া ভারতীয় বোলার ছিলেন ইরফান পাঠান। ৫৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
এই তালিকায় তৃতীয়স্থানে আছে জহির খান। একশো উইকেট নিয়েছিলেন ৬৫ ওয়ানডেতে। অন্যদের মধ্যে অজিত আগারকান ৬৭ ও জাভাগাল শ্রীনাথ ৬৮ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।