যশোরের মণিরামপুরে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি শাটার গান পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
মণিরামপুর থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার রাজগঞ্জ এলাকার সাহাপুর জামতলা থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে দুইদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শাটার গান উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।