প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন দুজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, ফেরদৌস আহমেদ খান সচিব এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিবের পদ মর্যাদা ভোগ করবেন।

এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।