পয়েন্ট তালিকার এক ও দুই নম্বর দলের ম্যাচে দ্বিতীয় দলটিই সাফল্য পেল। ৪ উইকেটে ১৭২ করা হোবার্ট হারিকেন্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিডনি সিক্সার্স। ডুঙ্ক ও ভিন্সের যথাক্রমে অপরাজিত ৮৬ ও ৭৪ রানে ১ উইকেট হারিয়েই ১৭৩ করে ফেলে সিক্সার্স। অন্য ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে মাত্র ১২৩ রানে অল আউট করে ৪৪ রানে জিতেছে ২ উইকেটে ১৬৭ করা মেলবোর্ন স্টার্স।