প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফেরদৌস আহমেদ খান সচিব এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিবের পদমর্যাদা ভোগ করবেন। এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।