কপিলের বিরুদ্ধে সালমানের কাছে অভিযোগ তরুণীর

কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে অভিযোগ যেন কোনো দিনই থামবে না। এ তারকা যেন নিজের জনপ্রিয়তার ভার বইতে পারছেন না। নানা বিতর্কের কারণে অনেক দিন বন্ধ ছিল ‘দ্য কপিল শর্মা শো’। 

এবার নতুন শো নিয়ে থিতু হওয়ার আগেই অভিযোগ উঠেছে এক তরুণীর পক্ষ থেকে। তিনি খবরটি নিয়ে গেছেন শো-এর প্রযোজক সালমান খানের কানে।

জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ‘দ্য কপিল শর্মা শো’-এ হাজির হওয়া অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর সঙ্গে নাকি একটু বেশিই অন্তরঙ্গতা দেখাতে যান কপিল। যদি ওই নারী বাবাকে নিয়ে না আসতেন, তাহলে তার সঙ্গে আরও বেশিক্ষণ কথা বলতেন বলেও মন্তব্য করেন অভিনেতা। তা নিয়ে দারুণ চটে যান ওই নারী।

এর পর তিনি সালমান খানের কাছে সরাসরি অভিযোগ করেন। জানান, কপিলের অভব্য আচরণের বিস্তারিত।

আরও শোনা যাচ্ছে, অনুষ্ঠানটির অন্য সদস্যরাও কপিলের এমন ব্যবহারে খুশি নন। তারাও নাকি সালমানের কাছে অভিযোগ নিয়ে গেছেন। তবে এ ব্যাপারে সালমানের প্রতিক্রিয়া জানা যায়নি। কপিল শর্মা নিজেও চুপ রয়েছেন।

এ দিকে সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী গিনি চাথরাথকে বিয়ে করেছেন কপিল। পাঞ্জাবের জলন্ধরে বসে বিয়ের আসর। এর পর অমৃতসরে ও মুম্বাইয়ে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। মুম্বাইয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন নামীদামি তারকারা।