যেসব গুণে অনন্য নেতা হয়ে ওঠেছিলেন মার্টিন লুথার

যুক্তরাষ্ট্রে আফ্রিকান বংশোদ্ভূত কালো মানুষদের অধিকার আন্দোলন দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান মার্কিন সমাজ ব্যবস্থায় একাধিক সংস্কৃতির মানুষের যে সহ-অবস্থান, তার পেছনে কার্যকরী ভূমিকা রেখেছে মূলত এ আন্দোলন।

মার্টিন লুথার কিং জুনিয়র এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে বিভাজন দূর করতে তিনি দীপ্ত আওয়াজ তুলেছিলেন। বিশ্ববাসীর কাছে হয়ে ওঠেছিলেন অনন্য অনুসরণীয় এক নেতা।  

এই অধিকার আন্দোলন নিয়ে মার্টিনের মিশন ছিল সুনির্দিষ্ট। একে ঘিরে তার যাবতীয় কর্মসূচি ছিল বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত ও অর্থবহ।

যারা সমাজে ও রাজনীতিতে নেতৃত্ব দিতে চান, তাদের উচিত সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া। মানুষের অধিকার আন্দোলনের মধ্যে দিয়ে সমর্থন আদায় করা।

মার্টিনের বড় ধরণের আরেকটি গুণ ছিল, বক্তৃতায় তার ভাষা ও বাক্য ব্যবহার। তার পুরো জীবনে খেয়াল করা যায়, তার ভাষাজ্ঞান ছিল অসাধারণ।

তার ভাষা ব্যবহার এত শক্তিশালী ছিল যে একইসঙ্গে মানুষের হৃদয় আঘাত করতো এবং গলায় কাঁপন ধরিয়ে দিত। তার বক্তব্য শুনে রাস্তায় নেমে পড়তে আপনি বাধ্য।

তার বক্তব্য শুনলে বুঝতে পারা যায়, কীভাবে মানুষকে আন্দোলিত করতে হয়। ভাষা, বাক্য ও শব্দ ব্যবহারে কীভাবে জয় করে নিতে মানুষের হৃদয়।

মার্টিন ছিলেন অসাধারণ বাগ্মী। তিনি মানুষকে যে বার্তা দিতেন এবং স্বপ্ন দেখাতেন সেটি তিনি নিজেই দেখতেন। নিজের সহজ ও স্বচ্ছ জীবন যাপনই তার কথায় ওঠে আসত। যা বলতেন তা আগেভাগে ভালো করে রপ্ত করতেন।

তার বিখ্যাত বক্তব্য-আই হ্যাভ অ্যা ড্রিম। এ বক্তব্যটি দেওয়ার আগে ঘরে বিভিন্নভাবে সেটি অনুশীলন করেছেন। কীভাবে এ বক্তব্য দিয়ে মানুষকে জাগিয়ে তোলা যাবে তার প্রতি গুরুত্ব দিয়েছেন।

মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা। বক্তব্য দেওয়ার আগে সেটি পূর্বে বারবার অনুশীলন করে নেওয়া উচিত। কীভাবে বার্তা দিলে মানুষের সমর্থন আদায় সম্ভব হবে সে চেষ্টা অবশ্যই করা উচিত এর মধ্য দিয়ে। 

সাফল্য অর্জনে মার্টিনকে খুব বেশি মেধাবী বা প্রতিভাবান হতে হয়নি। নানাভাবে ত্যাগী অনুসারী তৈরি করেছেন। অনুসারীদের দাবি তিনি পূরণ করেছেন।

জেলে থেকেও অনুসারীদের দিয়ে তিনি তার কাজ এগিয়ে নিয়েছেন। বিক্ষোভের প্রতিটি পদক্ষেপেই তার মনোযোগ ছিল। একইসঙ্গে তিনি আইনপ্রণেতা, নেতৃবৃন্দ, সাধারণ সমর্থকদের সঙ্গে কথা বলতেন, সবার কথা শুনতেন।

আন্দোলনের প্রতিটা ক্ষেত্রে কীভাবে তিনি চমক সৃষ্টি করতে পারতেন সেটি ছিল বিষ্ময়কর। সেটি সম্ভব ছিল মূলত সবার সঙ্গে কার্যকরী যোগাযোগ এবং অনুসারীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সবাইকে সঠিক মূল্যায়ন।