নেত্রকোনায় অপহরণ গাজীপুরে কিশোরী উদ্ধার

মুক্তিপণের দাবিতে নেত্রকোনা থেকে অপহৃত এক কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত বুধবার রাতে সিটি করপোরেশনের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে পেলেও অপহরণের ঘটনায় জড়িত হিসেবে সন্দেহভাজন নেত্রকোনার কলমাকান্দার ভোড়াগাঁও গ্রামের মো. শাজাহানকে (২৭) ধরতে পারেনি র‌্যাব। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ২১ জানুয়ারি সকালে নেত্রকোনার নিজ গ্রাম থেকে আকলিমা (১৫) নিখোঁজ হয় বলে ২৩ জানুয়ারি তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।