জামায়াত-শিবিরকর্মীদের গুলিতে নিহত যুবলীগকর্মী জহিরুল হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, লোকসংগীতশিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া ও সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ণ পালসহ (নিখিল পাল) চিকিৎসার জন্য ছয়জনকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের অনুদানের চেক দেন শেখ হাসিনা। এদের মধ্যে জহিরুল হাসানের স্ত্রীকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা, গোলাম আম্বিয়ার ক্যানসার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা, চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য উপেন্দ্র নারায়ণকে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন তিনি। এ ছাড়া আরও তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।