জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। দুটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক।
যোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পূর্ববর্তী অভিজ্ঞতাধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স: ১ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৯৩০০-২২৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদে ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.imed.gov.bd) এই ঠিকানায়।
ডাকযোগে আবেদন ফরম পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়।
উপসচিব (প্রশসন), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ব্লক-১১, কক্ষ-০৩, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭।