শার্শায় শিক্ষার্থীদের রাজস্ব বিষয়ে ধারণা পরীক্ষা

যশোরের বেনাপোল কাস্টম হাউসের উদ্যোগে গতকাল শার্শা উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অর্থনীতি, রাজস্ব, শুল্ক, কর ও ভ্যাট সম্পর্কে জ্ঞান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কাস্টম হাউস কর্র্তৃপক্ষ আগেই এর জন্য সিলেবাস দেয় শিক্ষার্থীদের। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নেতৃত্বে এডুকেশন ফোরামের ১২ সদস্যবিশিষ্ট কমিটির নেতারা গতকাল শুক্রবার বিকেলে বেনাপোল কাস্টম ক্লাবে ১০০ শিক্ষার্থীর পরীক্ষা নেন। শার্শা উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদ্রাসার চারজন করে শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।