মাগুরায় আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে এ সেমিনার হয়। মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অমিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু। প্রধান আলোচক ছিলেন ভারতের প্রখ্যাত হোমিও গবেষক ডা. শ্যামল কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। বক্তব্য রাখেন ডা. অমরেন্দ্র নাথ বৈদ্য, ডা. আবুল কালাম আজাদ, ডা. বিশ্বরূপ বিশ্বাস, ডা. আবদুল মালেক প্রমুখ।