বিয়ের মেহেদি অনুষ্ঠানে নিজেই নাচলেন শবনম ফারিয়া (ভিডিও)

ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। সম্প্রতি ‘দেবী’ ছবিতে অভিনয় করে এসেছেন আলোচনায়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই বিয়ের ঘোষণা দিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন তিনি। দীর্ঘদিনের বন্ধু অপুকেই বিয়ে করছেন তিনি। 

২৬ জানুয়ারি সন্ধ্যায় হয়ে গেল শবনম ফারিয়ার মেহেদি সন্ধ্যা। এই অনুষ্ঠানে পালকিতে চড়ে নাচতে দেখা গেল তাকে। নিজের বিয়ের মেহেদি অনুষ্ঠানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত অতিথিরা।

উল্লেখ্য ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফারিয়ার গায়েহলুদ। ১লা ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা।