হিজড়াদের রাইড শেয়ারের প্রশিক্ষণ দেবে উত্তরণ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে ৫ জনকে প্রশিক্ষণ ও তাদের মোটরসাইকেল দেবে সংস্থাটি। গতকাল শনিবার রাজধানীর মগবাজার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারে হিজড়াদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যরা আমাদের সমাজেরই অংশ। ২০১৩ সালে প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের স্বীকৃতি দিয়েছেন। আমরা তাদের অর্থনৈতিক উন্নয়নে যুক্ত করব।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার, রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার, আর্টিসান আউটফিটার্স লিমিটেডের এমডি আলী আহমেদ, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, সমন্বয়কারী এম এম মাহবুব হাসান প্রমুখ। অনুষ্ঠানে ৩০০ হিজড়ার মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিরা।