ম্যাজিকটা আপনারাই তৈরি করেছেন: জয়া আহসান

গত বছরের ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘দেবী’। প্রথমে মাত্র ২৮টি হলে ছবিটি মুক্তি পেলেও ধীরে ধীরে এর হলসংখ্যা বাড়তে থাকে। শুধু তাই নয়, দর্শকনন্দিত এ ছবিটি এবার অতিক্রম করল ১০০দিন।

এ উপলক্ষে জয়া আহসান একটি ভিডিও বার্তায় দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ‘জয়া বলেন দর্শকদের কারণেই আজ ছবিটি ব্যবসাসফল হয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ।’

জয়া আরও বলেন, ‘প্রথম প্রযোজক হিসেবে এটি একটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। দেবীর ম্যাজিকটা আপনারাই তৈরি করেছেন। অবশ্যই ছবিরও একটা গুরুত্ব আছে। তবে এই ম্যাজিক তৈরির কৃতিত্ব দর্শকদেরই।’

তিনি আরও বলেন, ‘এই ছবিকে এই পর্যায়ে যারা এনেছে, পরিচালক অনম বিশ্বাস, আমার টিম, দর্শক, গণমাধ্যম বন্ধুরা সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা একটা ছবিকে এভাবে ১০০দিনের কাছে নিয়ে গেছেন এ জন্য আমরা বলতে পারি ছবিটি সফল।’

উল্লেখ্য হুমায়ূন আহমেদের ‘দেবী’উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ছবিটি প্রযোজনা করেছে জয়ার সি’তে সিনেমা। ছবিতে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ অনেকে।