চীনে নিযুক্ত কানাডার জ্যেষ্ঠ রাষ্ট্রদূত জন ম্যাককলামকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনের টেলিকম কোম্পানি হুয়াওয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাষ্ট্রদূত জন ম্যাককলামকে তার পদ থেকে সরে দাঁড়াতে বলেন। তবে তার সরে দাঁড়ানো নিয়ে তিনি কোনো কারণ ব্যাখ্যা করেননি।
যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংঝৌকে বন্দি করায় বেইজিংয়ের সঙ্গে অটোয়ার সম্পর্কের অবনতি ঘটে। গত মঙ্গলবার (২২ জানুয়ারি) জন ম্যাককলাম জনসমক্ষে মেং ওয়াংঝৌয়ের গ্রেপ্তার নিয়ে মন্তব্য করেন। যদিও পরদিন বুধবার তিনি এক বিবৃতিতে নিজের বক্তব্যের ভুল স্বীকার করেন।