কারাকাসের স্বর্ণ আটকে দিল ব্যাংক অব ইংল্যান্ড

ভেনেজুয়েলার এক দশমিক দুই বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ আটকে দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ প্রয়োগ করতেই এই স্বর্ণ আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে আট বিলিয়ন ডলার রেখেছিল ব্যাংক অব ইংল্যান্ডে। মাদুরোর কর্মকর্তারা ওই রিজার্ভ অর্থ থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ উত্তোলন করতে গেলে তা আটকে দেওয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছিল ভেনেজুয়েলার সম্পদ আটকে দেওয়ার জন্য, যাতে মাদুরো ওই সম্পদ ব্যবহার না করতে পারে। ওই আহ্বানে সাড়া দিয়েই ব্যাংক অব ইংল্যান্ড এই পদক্ষেপ গ্রহণ করেছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।