সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাকপ্রতিবন্ধী নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী পিটুনি দিয়ে হৃদয় (২২) নামে এক তরুণকে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটে। গতকাল রবিবার সকালে ওই নারীর ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, জালকুড়ি এলাকার ওই বাকপ্রতিবন্ধী শনিবার তার ভাইয়ের বাড়ি যাওয়ার পথে একই এলাকার হৃদয় (২২) তাকে ধরে নিয়ে গিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গেলে হৃদয় তাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। ওই নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে দেয় স্থানীয়রা। গতকাল বিকেলে প্রতিবন্ধী নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবরবাজার থেকে হৃদয়কে আটক করে। এ সময় উত্তেজিত লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।