রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে দুজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পথচারী ডালিম (২০) ও মোবারক (২৭)।
এসআই শ্রীধান চন্দ্র রায় বলেন, বিমানবন্দরে প্রবেশের পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।