আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম’ বাদ দেওয়ার দাবি

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানালেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক সাংসদ। তবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিপক্ষে তিনি।

আলিগড়ের হিন্দুবাদী বিজেপি এমপি সতীশ গৌতমের মতে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘মুসলিম’ শব্দ যুক্ত থাকায় অনেকেই অস্বস্তি বোধ করেন। এক্ষেত্রে উচ্চশিক্ষায় ভারতের  ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নাম শুধু ‘আলিগড় বিশ্ববিদ্যালয়’ রাখার প্রস্তাব দেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, তবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘হিন্দু’ শব্দ থাকার পক্ষপাতী এ বিজেপি নেতা।

তিনি বলেন, ‘ভারত একটি হিন্দু রাষ্ট্র। সে কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম থেকে 'হিন্দু' শব্দটি বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

এর আগেও একাধিকবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন সতীশ গৌতম। কিছুদিন আগে দেশটির স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসবাদীদের আখড়া’ বলে মন্তব্য করেছিলেন তিনি।